দেড় ঘণ্টার বেশি ইভিএম বিকল, বাঁকুড়ার ছাতনায় ভোটগ্রহণে বিঘ্ন
Apr 24, 2026 - 15:24
6
বাঁকুড়া জেলার ছাতনা বিধানসভার ভবন গ্রাম পঞ্চায়েতের ৮ নম্বর বুথে ইভিএম বিকল হয়ে থাকার অভিযোগে ভোটগ্রহণে ব্যাপক বিঘ্ন ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দেড় ঘণ্টারও বেশি সময় ধরে ইভিএম কাজ না করায় ভোটদান প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। পরপর দুটি ইভিএম বিকল হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
এরপর প্রশাসনের পক্ষ থেকে দ্রুত নতুন ইভিএম এনে সমস্যার সমাধান করা হয়। বর্তমানে ওই বুথে স্বাভাবিকভাবে ভোটদান প্রক্রিয়া শুরু হয়েছে।
প্রাথমিকভাবে এই ঘটনার জেরে ভোটারদের মধ্যে অসন্তোষ দেখা দিলেও, পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে।