চলন্ত কনটেনারে আগুন, ১৬ নম্বর জাতীয় সড়কে তীব্র যানজট

Feb 17, 2026 - 09:12
 7
চলন্ত কনটেনারে আগুন, ১৬ নম্বর জাতীয় সড়কে তীব্র যানজট

সংবাদদাতা, উলুবেড়িয়া:

১৬ নম্বর জাতীয় সড়কে চলন্ত কনটেনারে আচমকা আগুন লেগে চাঞ্চল্য ছড়াল। সোমবার রাত সাড়ে ন’টা নাগাদ ঘটনাটি ঘটে Rajapur Police Station এলাকার কুলগাছিয়া পীরতলায়, ১৬ নম্বর জাতীয় সড়কের কলকাতামুখী লেনে।

এই ঘটনায় দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কনটেনারটি কলকাতার দিকে যাচ্ছিল। হঠাৎই চালক কনটেনারের ভিতর থেকে আগুনের শিখা দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি গাড়ি থামিয়ে দেন। কিন্তু মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কী কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখছে পুলিশ।