কেশপুরে তৃণমূলের পদযাত্রা, জনসমাগমে জমজমাট প্রচার শিউলি সাহার

Apr 2, 2026 - 11:02
 9
কেশপুরে তৃণমূলের পদযাত্রা, জনসমাগমে জমজমাট প্রচার শিউলি সাহার

কেশপুর, পশ্চিম মেদিনীপুর: আসন্ন

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেশপুরে জোরকদমে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচার। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থিত তৃণমূল প্রার্থী শিউলি সাহা আজ কেশপুর বিধানসভার ১০ নম্বর অঞ্চলের কেশপুর বাজার এলাকায় এক বর্ণাঢ্য পদযাত্রা করেন।

এদিনের পদযাত্রায় বিপুল সংখ্যক কর্মী-সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। গোটা এলাকাজুড়ে উৎসবের আবহ তৈরি হয় এবং প্রার্থীর সমর্থনে স্লোগানে মুখর হয়ে ওঠে কেশপুর বাজার। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো।

তৃণমূল নেতৃত্বের দাবি, এই জনসমর্থনই প্রমাণ করে কেশপুরে তাদের অবস্থান কতটা মজবুত। আসন্ন নির্বাচনে বড় ব্যবধানে জয় লাভ করা এখন শুধুই সময়ের অপেক্ষা বলে মনে করছে দল।

নির্বাচনের আগে এই ধরনের কর্মসূচির মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর দিকেই জোর দিচ্ছে তৃণমূল কংগ্রেস।