একটু বৃষ্টি জলেই বারুইপুর বিভিন্ন এলাকায় প্লাবিত হয়

Jul 25, 2026 - 14:44
 4
একটু বৃষ্টি জলেই বারুইপুর বিভিন্ন এলাকায় প্লাবিত হয়

*প্রদীপ কুমার সিংহ বারুইপুর* বুধবার রাতে বৃষ্টির ফলে বারুইপুরের বিভিন্ন এলাকায় জলমগ্ন হয়। বারুইপুর পৌরসভার অন্তর্গত ৩ নম্বর ওয়ার্ডের ভাই ভাই সংঘ এলাকায়, শাজাহান রোড এলাকা, ১৫ নম্বর ওয়ার্ডের অন্তত বারুইপুর মহকুমা হাসপাতালে পিছনের রাস্তা, পালপাড়া এলাকা, বারুইপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পঞ্চানন তলা, সারদাপল্লী, জ্ঞানদা স্কুল সন্নিকটে রাস্তা, বারুইপুর উকিলপাড়ার প্রাইমারি স্কুলের সামনে রাস্তা। পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের গোলপুকুর,ঋষি বঙ্কিমনগর,বেদে পাড়া অঞ্চলে বারুইপুর মদারাট পপুলার একাডেমী হাই স্কুলের সামনে রাস্তায় প্রায় হাটু উপর জল জমে শুক্রবার সকাল সাধারণ মানুষ, অফিস যাত্রী, স্কুলের ছাত্র-ছাত্রী, হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রোগী থেকে আরম্ভ করে বহু মানুষেরই সমস্যা মধ্যে পড়েছে। বারুইপুর মদারাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মদারাট কালিতলা এলাকায় জলমগ্ন রয়েছে।মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের মল্লিকপুর স্টেশন এলাকায়, নতুন পাড়া এলাকা পিয়াদা পাড়া সহ বিভিন্ন জায়গায় একটু বৃষ্টি হলেই রাস্তায় হাঁটুর উপরে জল দাঁড়িয়ে থাকে কয়েকদিন ধরেই। এতে করে সাধারণ মানুষ জল যন্ত্রণায় ভোগে। বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রামনগর দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের ফুলতলার রামকৃষ্ণ পল্লী এলাকায় সেখানে জল এতটাই জমেছে সাধারণ মানুষ বাড়ি থেকে বেরোতে খুবই সমস্যায় পড়েছে। ছোট ছোট স্কুলের ছাত্র-ছাত্রীরা স্কুলে যেতে পারেনি তারা বাড়ির মধ্যেই ছিল। আবার অনেকের বাড়ির ভেতরে জল ঢুকে যাওয়ায় রান্নাঘরের রান্না করতে পারেনি খাটে বসে রান্না করতে হয়েছে অনেকেই। বর্ষার সময় মানুষ খুবই দুর্ভোগ পোয়াতে হয়। বিধানসভা নির্বাচনে সরকার পরিবর্তনের ফলে এখন পৌরসভা এবং পঞ্চায়েত গুলিতে টালবাহানা চলছে। কাজ ঠিক মত হয় না।তাই ড্রেন পরিষ্কার কম হয়। ফলে একটু বৃষ্টিতে জল জমে থাকে চারিদিকে। আর মদারাট স্কুলের কাছে জল পরিষ্কার করা সমস্যা। পঞ্চায়েত ও পৌরসভার রাস্তা পরিষ্কার নিয়ে সমস্যা হয় খুবই।