ইডির নজরে 'সোনা পাপ্পু', বালিগঞ্জে বাড়িতে তল্লাশি অভিযান

Apr 2, 2026 - 10:23
 9
ইডির নজরে 'সোনা পাপ্পু', বালিগঞ্জে বাড়িতে তল্লাশি অভিযান

কলকাতা: 'সোনা পাপ্পু' ওরফে বিশ্বজিৎ পোদ্দারের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগে তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার সকাল প্রায় ৬টা ৩০ মিনিট থেকে দক্ষিণ কলকাতার বালিগঞ্জের ফার্ন রোডে তাঁর বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেছে ইডি।

ইডি সূত্রে খবর, রিয়েল এস্টেট ও নির্মাণ কাজের নামে কোটি কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে সোনা পাপ্পুর বিরুদ্ধে। সেই অর্থ প্রভাবশালীদের কাছে পৌঁছে দেওয়া হত বলেও সন্দেহ তদন্তকারীদের।

এই বিপুল অঙ্কের টাকার উৎস ও লেনদেনের হদিস পেতেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে তাঁর বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গেছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তের স্বার্থে ইডি এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি, তবে আর্থিক লেনদেনের একাধিক নথি খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর।