আলু-পেঁয়াজের মালা গলায় কংগ্রেস প্রার্থী, চাষিদের ন্যায্য দামের দাবিতে অভিনব প্রতিবাদ পূর্বস্থলীতে

Mar 31, 2026 - 07:34
 0
আলু-পেঁয়াজের মালা গলায় কংগ্রেস প্রার্থী, চাষিদের ন্যায্য দামের দাবিতে অভিনব প্রতিবাদ পূর্বস্থলীতে

পূর্বস্থলী: ভোটের ময়দানে অভিনব বার্তা নিয়ে সামনে এলেন পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী রবীন্দ্রনাথ মণ্ডল। কালনার সিদ্ধেশ্বরী মন্দিরে গলায় আলু ও পেঁয়াজের মালা পরে পুজো দিতে গিয়ে নজর কাড়লেন তিনি।

পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রার্থী জানান, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য আশীর্বাদ চাইতেই তিনি মন্দিরে এসেছিলেন। তবে আলু-পেঁয়াজের মালার মাধ্যমে তিনি চাষিদের সমস্যার দিকেই ইঙ্গিত করতে চেয়েছেন।

রবীন্দ্রনাথ মণ্ডলের বক্তব্য, "গ্রামাঞ্চলের চাষিরা তাঁদের উৎপাদিত আলু ও পেঁয়াজের ন্যায্য দাম পাচ্ছেন না। সেই প্রতিবাদেই এই প্রতীকী মালা পরেছি।"

তিনি আরও জানান, এই মালা পরেই তিনি আরও জানান, এই মালা পরেই তিনি এসডিও দফতরে গিয়ে প্রতিবাদ জানাবেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাবেন। সরকারের কাছে চাষিদের কাছ থেকে ন্যায্য মূল্যে ফসল কেনার দাবিও জানান তিনি।

এই অভিনব প্রতিবাদ ইতিমধ্যেই স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ভোটের আগে চাষিদের ইস্যুতে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হওয়ার ইঙ্গিত মিলছে।