আগমনীর সুরে মুখর শিলিগুড়ি, শুরু হলো বাসন্তী পুজো

Mar 26, 2026 - 09:53
 10
আগমনীর সুরে মুখর শিলিগুড়ি, শুরু হলো বাসন্তী পুজো

শিলিগুড়ি: চারিদিকে আগমনীর সুর, মায়ের আগমনে উৎসবের আবহে ভাসছে শহর। আজ থেকে শুরু হলো বাসন্তী পুজো, আর তা ঘিরে শিলিগুড়ির বিভিন্ন প্রান্তে তৈরি হয়েছে আনন্দমুখর পরিবেশ।

শিলিগুড়ি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হচ্ছে বাসন্তী পুজো, যা এ বছর ২৪তম বর্ষে পদার্পণ করল। প্রত্যেক বছরের মতো এ বছরও জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে পুজো।

১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাসুদেব রায় জানান, "প্রতি বছরের মতো এ বছরও বড় পরিসরে বাসন্তী পুজোর আয়োজন করা হয়েছে। পুজোকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়েছে।”

আজই পুজোর উদ্বোধন সম্পন্ন হয়েছে এবং প্রথম দিনেই পুজো মণ্ডপে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে। এলাকার বাসিন্দারা এই পুজোকে ঘিরে উৎসবের আনন্দে মেতে উঠেছেন।