'হাতে যেটা আছে সেটাই নিয়ন্ত্রণ করো’, শামিকে পরামর্শ জাহির খানের

Aug 10, 2026 - 11:08
 14
'হাতে যেটা আছে সেটাই নিয়ন্ত্রণ করো’, শামিকে পরামর্শ জাহির খানের

জাতীয় দল থেকে দীর্ঘ দিন ধরেই ব্রাত্য মহম্মদ শামি। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাবে ভাল খেললেও নির্বাচকেরা তাঁর কথা ভাবেন না। এবার শামিকে পরামর্শ দিলেন জাহির খান।জসপ্রীত বুমরাহের চোট। অনেকেই দাবি তুলেছিলেন, শ্রীলঙ্কায় শামিকে খেলানো হোক। নির্বাচকেরা সে কথায় পাত্তা দেননি। তাঁরা গুরনুর ব্রারের মতো অপরিচিত নামকে খেলাচ্ছেন।শামির উদ্দেশে জাহিরের পরামর্শ, ভাল পারফর্ম করাই আসল লক্ষ্য হোক শামির। নির্বাচন নিয়ে চিন্তা করার দরকার নেই। জাহির বলেছেন, “ওর হাতে যেটা আছে সেটা নিয়েই ভাবুক। নিজেই ঠিক করুক আগামী দিনে কোথায় দেখতে চায়। যদি খেলে, তা হলে প্রমাণ করুক ২০২৭ বিশ্বকাপের জন্য ও তৈরি। এ ভাবেই আমি বিষয়টা দেখছি। জানি না দল পরিচালন সমিতি কী ভাবছে।” জাহির আরও বলেছেন, “শামির ভাবা উচিত ও কী ভাবে দলের জন্য অবদান রাখতে পারে। যেটা ওর নিয়ন্ত্রণে সেটা নিয়েই কাজ করুক। দল পরিচালন সমিতি কী ভাবছে ও জানে না। তবে যা বুঝতে পারছি, শামি নিজেকে নিয়েই বেশি ভাবছে। সে কারণেই এত ভাল খেলছে।”