শ্রীরামপুর সংশোধনাগার থেকে নিখোঁজ বন্দি! কারা কর্তৃপক্ষকে থানায় অভিযোগ করতে নির্দেশ প্রশাসনের
বন্দির নাম রাজেশ হাটি।পক্সো মামলায় অভিযুক্ত হয়ে শ্রীরামপুর সংশোধনাগারে বন্দি ছিলেন গত বছর জুন মাস থেকে।*
আজ সকালে সংশোধনাগারে ওই বন্দি নিখোঁজ হওয়ার বিষয়টি জানা যায়।
শ্রীরামপুর মহকুমা শাসক শম্ভুদ্বীপ সরকার জানান,বিষয়টি জানার পর শ্রীরামপুর সংশোধনাগার কর্তৃপক্ষকে থানায় এফ আই আর করতে নির্দেশ দেওয়া হয়েছে।বন্দি কিভাবে নিখোঁজ হলো সেই বিষয়টি দেখা হচ্ছে।
শ্রীরামপুরের পিয়ারাপুর ষষ্ঠী তলার বাসিন্দা রাজেশ হাটির বিরুদ্ধে রিষড়া এবং মগরা থানায় অভিযোগ রয়েছে।পক্সো মামলাতে অভিযুক্ত ওই বন্দি।
শ্রীরামপুর সংশোধনাগারের ভিতরে বাইরে সিসি ক্যামেরা রয়েছে।কারা কর্তৃপক্ষ জানিয়েছে সিসিটিভি ফুটেজ পুলিশকে দেওয়া হবে।
সংশোধনাগার থেকে কি করে নিখোঁজ হলো বন্দি সেটা দেখা হচ্ছে।