মৌসুনিবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ; চিনাই নদী পর্যন্ত নতুন রাস্তার কাজের উদ্বোধন করলেন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা*

Feb 25, 2026 - 09:55
 0
মৌসুনিবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ; চিনাই নদী পর্যন্ত নতুন রাস্তার কাজের উদ্বোধন করলেন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা*

অমিত মণ্ডল, নামখানা: দীর্ঘ প্রতিক্ষার অবসান। সুন্দরবন উন্নয়ন দপ্তরের আর্থিক সহযোগিতায় নামখানা ব্লকের মৌসুনি গ্রাম পঞ্চায়েত এলাকায় শুরু হলো ইটের রাস্তা মেরামতির কাজ। মঙ্গলবার মৌসুনি দ্বীপের সেখ রমজানের বাড়ি থেকে চিনাই নদী পর্যন্ত বিস্তৃত ৫০৫ মিটার এই রাস্তার কাজের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন সম্পন্ন হলো। 

এদিন একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পের শিলান্যাস করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য অখিলেশ বারুই, মৌসুনি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং এলাকার অন্যান্য বিশিষ্ট সমাজসেবীরা। 

মন্ত্রী জানান, সুন্দরবনের দুর্গম এলাকাগুলির যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে সরকার বদ্ধপরিকর। চিনাই নদী পর্যন্ত এই ৫০৫ মিটার রাস্তাটি সংস্কার হলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটকদেরও যাতায়াতে অনেক সুবিধা হবে। বিশেষ করে বর্ষাকালে এই রাস্তাটি বেহাল হয়ে পড়ায় সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো, সেই সমস্যার এবার স্থায়ী সমাধান হতে চলেছে।