ভাটপাড়ায় বিজেপি কর্মীর বাড়িতে দুষ্কৃতী হামলা, শ্লীলতাহানির অভিযোগে

Mar 25, 2026 - 18:22
 14
ভাটপাড়ায় বিজেপি কর্মীর বাড়িতে দুষ্কৃতী হামলা, শ্লীলতাহানির অভিযোগে

ভাটপাড়া: ভাটপাড়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের আতপুর পঞ্চাননতলা এলাকায় এক বিজেপি কর্মীর বাড়িতে দুষ্কৃতী হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, একদল দুষ্কৃতী বাড়িতে হানা দিয়ে এক লক্ষ টাকা দাবি করে।

পরিবারের দাবি, টাকা দিতে অস্বীকার করায় বাড়ির এক মহিলাকে মারধর করা হয় এবং তাঁর শ্লীলতাহানি করা হয়। ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে।

আক্রান্ত পরিবারের তরফ থেকে জগদ্দল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, হামলাকারীরা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী।

যদিও এই ঘটনায় কোনও রাজনৈতিক যোগ নেই বলেই দাবি করেছে তৃণমূল। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।