বিশ্বরেকর্ড ভারতের! নিজেদের নজির আবার নিজেরাই ছুঁলেন শ্রেয়সেরা

Jul 26, 2026 - 12:55
 3
বিশ্বরেকর্ড ভারতের! নিজেদের নজির আবার নিজেরাই ছুঁলেন শ্রেয়সেরা

জ়িম্বাবোয়েকে পর পর দু’ম্যাচে হারিয়েছে তারা। এই সিরিজ় জয়ের পাশাপাশি বিশ্বরেকর্ডও করেছেন শ্রেয়স আয়ারেরা। নিজেদের নজির নিজেরাই ছুঁয়েছে ভারত।চলতি বছর টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ২০০ বা তার বেশি রান করেছে ভারত। ন’বার এই কীর্তি করেছে তারা। ২০২৪ সালেও ন’বার ২০০ বা তার বেশি রান করেছিল ভারত। ঘটনাচক্রে এই দুই বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। আর কোনও পূর্ণ সদস্যের দেশ এক বছরে এত বার ২০০ বা তার বেশি রান করতে পারেনি।টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি বার ২০০ বা তার বেশি রানও ভারতের দখলে। ৫২ বার এই কীর্তি করেছে তারা। দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ছোট ফরম্যাটে ২৯ বার ২০০ বা তার বেশি রান করেছে তারা। এই পরিসংখ্যান বুঝিয়ে দিচ্ছে, টি-টোয়েন্টিতে ব্যাট হাতে কতটা দাপট দেখিয়েছে ভারত।তিন নম্বরেও রয়েছে ভারত। ২০২৩ সালে টি-টোয়েন্টিতে সাত বার ২০০ বা তার বেশি রান করেছিল তারা। পূর্ণ সদস্যের দেশগুলির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ়। ২০২২ সালে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা এবং ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ় ছ’বার ২০০ বা তার বেশি রান করেছিল।