বিশ্বকাপে মেসিদের বিরুদ্ধে সুইস ফুটবলারকে লাল কার্ড দেখানো ভুল হয়েছে, জানাল নিয়ম প্রণয়নকারী সংস্থা

Jul 30, 2026 - 14:46
 8
বিশ্বকাপে মেসিদের বিরুদ্ধে সুইস ফুটবলারকে লাল কার্ড দেখানো ভুল হয়েছে, জানাল নিয়ম প্রণয়নকারী সংস্থা

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ম্যাচে সুইৎজ়ারল্যান্ডের ব্রিল এমবোলোকে লাল কার্ড দেখিয়েছিলেন রেফারি। সেই সিদ্ধান্ত ভুল ছিল বলে জানিয়ে দিল ফুটবলের নিয়ম প্রণয়নকারী সংস্থা।এমবোলোকে ‘মিসটেকেন আইডেনটিটি’ অর্থাৎ ভুল ফুটবলারকে কার্ড দেখানোর নিয়মে হলুদ কার্ড দেখান পর্তুগালের রেফারি জোয়াও পিনেইরো। যে হেতু তিনি আগে একটি হলুদ কার্ড দেখেছিলেন, তাই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় সুইস ফুটবলারকে।এই প্রসঙ্গে ফুটবলের নিয়ম প্রণয়নকারী সংস্থা ‘ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড’ বা আইএফএবি জানিয়েছে, নিয়ম বুঝতে ভুল করেছেন রেফারি। তারা একটি ব্যাখ্যা দিয়েছে। সেখানে বলা হয়েছে, মিসটেকেন আইডেনটিটির অর্থ, রেফারি ভুল ফুটবলারকে কার্ড দেখিয়েছেন। অর্থাৎ, যাঁকে কার্ড দেখানো হয়েছে, তিনি কোনও ফাউল করেননি। এ ক্ষেত্রে ভার রিপ্লে দেখে রেফারি সেই কার্ড প্রত্যাহার করে নিতে পারেনি। কিন্তু যিনি ফাউল করেছেন, তাঁকে কার্ড দেখানো যায় না। সেটাই করেছেন রেফারি পিনেইরো। অর্থাৎ, যদি রেফারি শুধু লিয়ান্দ্রো পারেদেসের হলুদ কার্ড তুলে নিতেন, তা হলেই হত। এমবোলোকে কার্ড দেখানো তাঁর উচিত হয়নি।কোয়ার্টার ফাইনালে সেই সময় ১-১ গোলে খেলা চলছিল। বেশি আক্রমণ করছিল সুইৎজ়ারল্যান্ড। তখনই এমবোলো প্লে অ্যাক্টিং করে মাঠে ছিটকে পড়ে যাওয়ার অভিনয় করেন। প্রথমে আর্জেন্টিনার ফুটবলার পারেদেসকে হলুদ কার্ড দেখান রেফারি। কিন্তু এমবোলোর নাটক ধরে ফেলে ‘ভার’। সেখানে দেখা যায়, পারেদেস এমবোলোকে ফাউলই করেননি। উল্টে প্রতিপক্ষকে হলুদ কার্ড দেখানোর জন্য ইচ্ছা করে ডাইভ দিয়েছেন এমবোলো। ফলে পারেদেসের হলুদ কার্ড তুলে নিয়ে এমবোলোকে হলুদ কার্ড দেখান রেফারি। আগেই একটি ফাউলের জন্য হলুদ কার্ড দেখেছিলেন তিনি। ফলে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় এমবোলোকে।খেলা হেরে যাওয়ার পরেই রেফারিকে নিশানা করেছিলেন সুইস কোচ মুরাত ইয়াকিন। তিনি বলেছিলেন, “একটা ভুলের জন্য আমাদের শাস্তি দেওয়া হল। লাল কার্ড দেখানোর কোনও কারণ ছিল না। আমি বুঝলাম না। খুবই সাধারণ ঘটনা ছিল। এতে এত কড়া সিদ্ধান্তের কোনও কারণ ছিল না। রেফারির সিদ্ধান্ত আমাদের সব পরিকল্পনা নষ্ট করে দিয়েছে।” তিনি যে ঠিক ছিলেন, তাতেই সিলমোহর দিল আইএফএবি।