নেতানিয়াহুকে ধন্যবাদ জ্ঞাপন মোদির

Aug 17, 2026 - 11:58
 3
নেতানিয়াহুকে ধন্যবাদ জ্ঞাপন মোদির

ভারতের ৮০তম স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। পালটা ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এইসঙ্গে ভারত-ইজরায়েল কৌশলগত অংশীদারিত্বে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করবে বলে আশা প্রকাশ করেন তিনি।শনিবার ভারতের স্বাধীনতা দিবসে নেতানিয়াহু ছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা শুভেচ্ছা জানান। তাঁদের মধ্যে রয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী ইমানুয়েল ম্যাক্রোঁ, নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ, ভুটানের প্রধানমন্ত্রী তেশেরিং তোবগে প্রমুখ। এদিন প্রত্যেককে আলাদা করে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের ৮০তম স্বাধীনতা দিবসে নেতানিয়াহুর বার্তা ছিল— ভারত এবং “আমার প্রিয় বন্ধু” প্রধানমন্ত্রী মোদিকে অভিনন্দন।এইসঙ্গে ইজরায়েলের প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ভারত ও ইজরায়েল মাত্র এক বছরের ব্যবধানে স্বাধীনতা লাভ করেছিল। উভয় দেশই প্রাচীন জাতিসত্তা হিসেবে নিজেদের জনগণের জন্য উন্নত জীবন নিশ্চিত করতে যৌথভাবে ভবিষ্যতের পথে এগিয়ে চলেছে। নেতানিয়াহুর কথায়, “আমাদের উদ্ভাবন ও বন্ধুত্ব অসীম। সেরাটা আসা এখনও বাকি!” উল্লেখ্য, ইজরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগও স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানান। মধ্যপ্রাচ্যে অশান্তির মধ্যে নেতানিয়াহু দীর্ঘ শুভেচ্ছা বার্তা তাৎপর্য বলেই মনে করছে বিশ্লেষকরা।