নতুন কোচ ঠিক করে ফেলল বিশ্বকাপে ব্যর্থ জার্মানি

Jul 25, 2026 - 14:34
 3
নতুন কোচ ঠিক করে ফেলল বিশ্বকাপে ব্যর্থ জার্মানি

নতুন কোচ হিসাবে শেষ পর্যন্ত এক স্বদেশিকেই বেছে নিল জার্মানি। ২০৩০ পর্যন্ত চুক্তি করা হল জুরগেন ক্লপের সঙ্গে।দায়িত্ব নিয়ে ক্লপ জানালেন, ২০৩০ বিশ্বকাপ জেতাই তাঁর লক্ষ্য।শুক্রবার আনুষ্ঠানিক ভাবে ক্লপের নাম ঘোষণা করা হয়। তিনি এক সাংবাদিক বৈঠকে বলেন, “এখানে বসা আমার কাছে বিরাট সম্মানের। জাতীয় দলের কোচের কাজটা ঠিক কী সে ব্যাপারে ধারণা রয়েছে আমার। তবে সরাসরি সেই কাজে যুক্ত হলে বোঝা যায়, এই কাজের চাপ এবং দায়িত্ব আরও অনেক বেশি।” বিশ্বকাপে প্যারাগুয়ের কাছে হেরে জার্মানির বিদায়ের পরেই ইস্তফা দিয়েছিলেন আগের কোচ জুলিয়ান নাগেলসম্যান। সেই জায়গায় এলেন ক্লপ। দু’বছর আগে লিভারপুলের দায়িত্ব ছাড়ার পর আর কোথাও কাজ করেননি। ফুটবলের দূত এবং প্রচারক হিসাবে কাজ করেছেন। এ দিন সেই ক্লপ জানিয়েছেন, জার্মানির কোচ হওয়ার জল্পনা শুরু হওয়ার পর থেকে নতুন শক্তি এসেছে তাঁর মধ্যে।তবে একটি শর্তও দিয়েছেন ক্লপ। খারাপ ফল হলে যদি কোনও ভাবে তাঁর পরিবারকে সংবাদমাধ্যম বা সমর্থকেরা আক্রমণ করেন, সেই মুহূর্তে চাকরি ছাড়বেন তিনি। ক্লপ বলেছেন, “যে দিন আপনারা আমাকে চান না, বলে দেবেন। আমি চলে যাব। কোনও ক্ষতিপূরণ দেওয়ার দরকার নেই। যদি কালই বলেন আমি আবর্জনা, চলে যাব। আপনারা যদি খারাপ আচরণ করেন এবং পরিবারকে শান্তিতে থাকতে না দেন, সঙ্গে সঙ্গে দায়িত্ব ছেড়ে দেব।"