দ্বিতীয় হুগলি সেতুর মুখে চলন্ত গাড়িতে আগুন, রক্ষা পেলেন যাত্রীরা

May 3, 2026 - 13:38
 7
দ্বিতীয় হুগলি সেতুর মুখে চলন্ত গাড়িতে আগুন, রক্ষা পেলেন যাত্রীরা

হাওড়া: দ্বিতীয় হুগলি সেতু–কোনা এক্সপ্রেসওয়ে অ্যাপ্রোচ রোডে চলন্ত একটি প্রাইভেট গাড়িতে হঠাৎ আগুন লাগায় চাঞ্চল্য ছড়ায়। শনিবার রাত পৌনে আটটা নাগাদ নবান্নের কাছে, সেতুতে ওঠার মুখে এই ঘটনা ঘটে।

জানা গেছে, গাড়িটি কলকাতা থেকে হাওড়ার দিকে যাচ্ছিল। আচমকাই গাড়িতে আগুন ধরে গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। গাড়িতে থাকা সকল যাত্রী নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।

আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে শর্ট সার্কিটের জেরেই আগুন লেগে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল কর্তৃপক্ষ।