কোচবিহারে বাইক ও সাফারি গাড়ির সংঘর্ষ, আহত বাইক চালক

Mar 7, 2026 - 10:02
 11
কোচবিহারে বাইক ও সাফারি গাড়ির সংঘর্ষ, আহত বাইক চালক

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: বাইক ও সাফারি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হলেন এক বাইক চালক। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দিনহাটা–কোচবিহার রাজ্য সড়কের ভেটাগুড়ি জোরপুল এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিনহাটা থেকে কোচবিহারের দিকে যাচ্ছিল একটি সাফারি গাড়ি। সেই সময় বিপরীত দিক থেকে একটি বাইক দিনহাটার দিকে আসছিল। বাইকটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ফাঁকা জমিতে উল্টে পড়ে যায় সাফারি গাড়িটি।

ঘটনায় গাড়িতে থাকা যাত্রীদের কোনো গুরুতর আঘাত না লাগলেও বাইক চালক সামান্য আহত হন। দুর্ঘটনার পর সাফারি গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ।

খবর পেয়ে ভেটাগুড়ি পুলিশ ক্যাম্পের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যান। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।