কুলগামে সন্ত্রাসবাদী হানায় আরও এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু

Aug 2, 2026 - 16:08
 4
কুলগামে সন্ত্রাসবাদী হানায় আরও এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু

জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় সন্ত্রাসবাদী হামলায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল আরও এক পরিযায়ী শ্রমিকের।পুলিশ জানিয়েছে, তাঁর নাম ভূপেন্দ্র কুমার।শুক্রবার সন্ধ্যায় কুলগাম জেলার কেল্লাম গ্রামের একটি ইটভাটায় হানা দিয়েছিল সন্ত্রাসবাদীরা। নিহত দুই শ্রমিক সেখানেই কাজ করতেন। সন্ত্রাসবাদীদের গুলিতে ঘটনাস্থলে দীপকের মৃত্যু হয়। গুরুতর জখম ভূপেন্দ্রকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিন্তু শনিবার ভোরে তাঁর মৃত্যু হয়। পাকিস্তানি সন্ত্রাসবাদী গোষ্ঠী লশকর-ই-ত্যায়বায় ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ)। প্রসঙ্গত, গত বছরের ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত হয়েছিলেন ২৫ জন পর্যটক এবং এক স্থানীয় গ্রামবাসী। লশকরের ছায়া সংগঠন টিআরএফ প্রথমে পহেলগাঁওয়ের জঙ্গিহানার দায় স্বীকার করেছিল। পরে সংগঠনের নামে প্রকাশিত অন্য একটি বিবৃতিতে সেই দায় অস্বীকার করা হয়। জানায়, পহেলগাঁও কাণ্ডে তাদের কোনও যোগ নেই।কেল্লামে সন্ত্রাসবাদী হামলার পরই এলাকা ঘিরে ফেলে পুলিশ, সিআরপিএফ এবং সেনার যৌথবাহিনী তল্লাশি অভিযান (নিরাপত্তার পরিভাষায়, ‘কর্ডন অ্যান্ড সার্চ অপারেশন’ বা ক্যাসো) শুরু করে। রাতে অন্ধকারেই ড্রোন উড়িয়ে হামলাকারীদের সন্ধান পাওয়ার চেষ্টা হয়। কিন্তু শনিবার সকাল পর্যন্ত জঙ্গিদের কোনও খোঁজ পাওয়া যায়নি। তাদের সম্ভাব্য গোপন আস্তানার খোঁজেও তল্লাশি শুরু করেছে নিরাপত্তাবাহিনী। কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিংহ সেনা ও পুলিশ আধিকারিকদের সঙ্গে রাতেই সুরক্ষা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন। তিনি বলেন, ‘‘সন্ত্রাসবাদীরা ছাড় পাবে না। ওদের নির্মূল করা হবে।’’ সেই সঙ্গে সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘জম্মু ও কাশ্মীর প্রশাসন এবং সমগ্র দেশ শোকসন্তপ্ত পরিবারগুলির পাশে রয়েছে।”