কুনোয় ৫ শাবকের জন্ম দিল জেমিনি

Feb 18, 2026 - 20:35
 5
কুনোয় ৫ শাবকের জন্ম দিল জেমিনি

মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে দক্ষিণ আফ্রিকার চিতা জেমিনি জন্ম দিল তিনটি চিতার। বুধবার সকালে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এই খবর জানিয়েছেন। এই নিয়ে কুনোয় জন্ম নেওয়ার শাবকের সংখ্যা পৌঁছল ৯-এ।উল্লেখ্য, দ্বিতীয়বার মসনদে ফিরে ভারতের জঙ্গলে পুনরায় চিতা ফিরিয়ে দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘প্রজেক্ট চিতা’র আওতায় ২০২২ সালে নামিবিয়া এবং দক্ষিণ আফ্রিকা থেকে মোট ১০টি চিতা আনা হয়েছিল মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে। সেই প্রকল্প অনুযায়ী, ২০২২-২৩-এর মধ্যে আফ্রিকার নামিবিয়া-সহ নানা দেশ থেকে মোট ২০টি চিতাকে ভারতে আনা হয়েছিল। ধুমধাম করে সেই চিতাদের কুনো জাতীয় উদ্যানে ছাড়েন প্রধানমন্ত্রী। তাদের বেঁচে থাকার প্রয়োজনীয় পরিবেশ তৈরি হয় সেখানে। তার মধ্যে নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে যে চিতারা এখনও বেঁচে, তা গড় হারের চেয়ে বেশি। বিশেষজ্ঞদের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, নতুন পরিবেশে মাত্র ৪০ শতাংশ চিতাই বাঁচতে পারে। সেই হিসেবে চিতার নিরাপদ বাসস্থান হিসেবে ভারত এগিয়ে। এটাই ‘প্রোজেক্ট চিতা’র বড় সাফল্য। এর সঙ্গেই শাবকজন্ম ঘিরে সংখ্যায় আরও বাড়ছে চিতারা।তবে বিভিন্ন কারণে বেশ কয়েকটি চিতার মৃত্যুও হয়েছে গত কয়েক বছরে। গোটা ঘটনায় অস্বস্তিতে পড়েছে বন দপ্তর। শুধু তাই নয়, একের পর এক চিতা মৃত্যুতে প্রশ্নের মুখেও পড়ে মোদির স্বপ্নের এই প্রকল্প। গত ডিসেম্বরেও এক চিতার মৃত্যু হয়েছিল।