কলকাতায় বেআইনি নির্মাণের বিরুদ্ধে বুলডোজার অভিযান, কসবা-তিলজলা-বেলেঘাটায় ভাঙা হচ্ছে অবৈধ বিল্ডিং
কলকাতা: শহর কলকাতার বিভিন্ন প্রান্তে বেআইনি নির্মাণের বিরুদ্ধে শুরু হয়েছে কড়া অভিযান। প্রশাসনের পক্ষ থেকে একাধিক এলাকায় বুলডোজার চালিয়ে অবৈধ নির্মাণ ভাঙার কাজ চলছে।
তিলজলার ৬৬ নম্বর ওয়ার্ডে যেমন বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু হয়েছে, তেমনই কসবার ১৪৩, বি বি চ্যাটার্জি স্ট্রিট এবং বেলেঘাটার বারোয়ারি তলা রোড এলাকাতেও চলছে বুলডোজার অভিযান। প্রশাসনের এই পদক্ষেপ ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
রবিবার কসবায় ভাঙার কাজ পরিদর্শনে যান বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তিনি গোটা পরিস্থিতির খোঁজখবর নেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন।
প্রশাসনের দাবি, বেআইনি নির্মাণের বিরুদ্ধে ভবিষ্যতেও এই ধরনের অভিযান চলবে। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর।