কমনওয়েলথে ইতিহাস, জুডোয় প্রথমবার জোড়া সোনা

Aug 1, 2026 - 13:19
 11
কমনওয়েলথে ইতিহাস, জুডোয় প্রথমবার জোড়া সোনা

গ্লাসগোয় ইতিহাস লিখলেন বাঙালি কন্যা অস্মিতা দে। কমনওয়েলথ গেমসে জুডোয় ভারতের সোনা এনে দিলেন তিনি। শুক্রবার মহিলাদের ৪৮ কেজি বিভাগের ফাইনালে কানাডার হেইডি কোয়াচকে ২-১ ব্যবধানে হারিয়ে প্রথম ভারতীয় জুডোকা হিসাবে কমনওয়েলথ গেমসে সোনা জিতলেন ২২ বছরের অস্মিতা। ফাইনালের বেশ সতর্ক শুরু করেন অস্মিতা। দু’জনের মধ্যে চলছিল সেয়ানে সেয়ানে লড়াই চলছিল। মাঝপথে অবশ্য এগিয়ে যান কোয়াচ। এরপর কিছুটা চাপে পড়লেও মাথা ঠান্ডা রাখেন ভারতীয় জুডোকা। দ্রুত পালটা আক্রমণে দুর্দান্ত প্রত্যাবর্তনে সমতা ফেরান ক্রিপুরার মেয়ে।সময় গড়ানোর সঙ্গে সঙ্গে লড়াইয়ের রাশ আরও শক্ত করে ধরেন ভারতীয় জুডোকা। একের পর এক আক্রমণে কোয়াচকে চাপে ফেলেন। কয়েকটি লকিংয়ের চেষ্টা পয়েন্ট অর্জন করতে না পারলেও দমে যাননি। আগ্রাসী মনোভাব দেখিয়ে প্রতিপক্ষের পালটা আক্রমণের আশঙ্কা দূর করেন তিনি। নির্ধারিত সময় শেষে স্কোর সমতায় থাকে। ম্যাচ গড়ায় ‘গোল্ডেন স্কোর’-এ। সেখানেই শেষ হাসি হাসলেন অস্মিতা। ম্যাটের প্রান্তের কাছে দুরন্ত এক থ্রোয়ে জয়সূচক পয়েন্ট তুলে নিয়ে নিশ্চিত করলেন সোনা। উচ্ছ্বাসে ফেটে পড়ে ভারতীয় শিবির।সেমিফাইনালেও গোল্ডেন স্কোরে জিতেছিলেন ২২ বছরের অস্মিতা। স্কটল্যান্ডের সারাহ অ্যাডলিংটনকে হারিয়ে ফাইনালে উঠেছিলেন তিনি। তখনই পদক নিশ্চিত হয়ে গিয়েছিল। কিন্তু অস্মিতার লক্ষ্য ছিল আরও বড়। শেষ পর্যন্ত সেই লক্ষ্যও পূরণ হল। তাঁর হাত ধরেই কমনওয়েলথ গেমসে জুডোয় প্রথম সোনা পেল ভারত।