হাইতির বিরুদ্ধে ম্যাচ থেকেও ছিটকে গেলেন নেইমার
শনিবার ভোরবেলা হাইতির বিরুদ্ধে খেলতে নামছে ব্রাজিল। সেই ম্যাচ থেকে নেইমার খেলবেন, এমনটাই শোনা গিয়েছিল। কিন্তু ব্রাজিলের টিম সূত্রে খবর, এখনও সুস্থ হয়ে উঠতে পারেননি নেইমার। তাঁকে বাদ দিয়েই হাইতি ম্যাচে নামবে সেলেকাও।দলের সঙ্গে প্রথমবার অনুশীলন। তারপরই বিশ্বকাপের আগামী ম্যাচ থেকেও ফের ছিটকে গেলেন নেইমার। শনিবার ভোরবেলা হাইতির বিরুদ্ধে খেলতে নামছে ব্রাজিল। সেই ম্যাচ থেকে নেইমার খেলবেন, এমনটাই শোনা গিয়েছিল। কিন্তু ব্রাজিলের টিম সূত্রে খবর, এখনও সুস্থ হয়ে উঠতে পারেননি নেইমার। তাঁকে বাদ দিয়েই হাইতি ম্যাচে নামবে সেলেকাও।ভারতীয় সময় বুধবার বিকেলে দলের সঙ্গে অনুশীলনে নেমেছিলেন নেইমার। শুরুতে দলের সব ফুটবলারদের সঙ্গে গা ঘামানো। আর তারপরেই সতীর্থদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ট্রেনিংয়ে নেমে পড়েন। তার আগে অবশ্য অনুশীলনের মধ্যে ছিলেন ব্রাজিলীয় তারকা। সেটা মাঠের বাইরে বল নিয়ে একা একা অনুশীলন। কিন্তু দলের সঙ্গে নেইমারকে প্রথমবার অনুশীলন করতে দেখে খুশির জোয়ারে ভেসেছিল ব্রাজিল ভক্তকুলের একটা বড় অংশ।কিন্তু সেই খুশি দীর্ঘস্থায়ী হল না। বৃহস্পতিবার ব্রাজিল ফেডারেশনের তরফ থেকে জানানো হয়, নেইমারের চোট সারেনি এখনও। তাই হাইতির বিরুদ্ধেও তাঁর খেলা হবে না। মরক্কোর বিরুদ্ধে আগের ম্যাচে তাও ডাগআউটে দেখা গিয়েছিল নেইমারকে। কিন্তু হাইতি ম্যাচের জন্য দলের সঙ্গে সফরও করছেন না তিনি। ফিলাডেলফিয়ায় ম্যাচ খেলবে ব্রাজিল, আর নেইমার রিকভারির জন্য থেকে যাবেন নিউ জার্সিতে। হোটেল এবং ট্রেনিং সেন্টার থেকে চলবে তাঁর সেরে ওঠার প্রক্রিয়া।