সিইও দফতরের সামনে তুমুল সংঘর্ষ, নামানো হল কেন্দ্রীয় বাহিনী

Apr 1, 2026 - 09:41
 9
সিইও দফতরের সামনে তুমুল সংঘর্ষ, নামানো হল কেন্দ্রীয় বাহিনী

সিইও দফতরের সামনে মঙ্গলবার চরম উত্তেজনার সৃষ্টি হয় বিজেপি ও তৃণমূল সমর্থক এবং বিএলও-দের মধ্যে সংঘর্ষকে ঘিরে। ফর্ম ৬ জমা ও ভোটার তালিকা সংশোধন ইস্যুতে দু'পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তোলে, যার জেরে পরিস্থিতি দ্রুতই উত্তপ্ত হয়ে ওঠে।

ধস্তাধস্তি চরম পর্যায়ে পৌঁছয় বলে জানা গিয়েছে। বিজেপির অভিযোগ, তাদের কর্মীদের মারধর করা হয়েছে। অন্যদিকে তৃণমূল সমর্থকদের পক্ষ থেকেও পাল্টা অভিযোগ ওঠে-তাদের একাধিক বাইক ফেলে দেওয়া হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে নামানো হয় কেন্দ্রীয় বাহিনী। পুলিশর উচ্চপদস্থ আধিকারিকরাও ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।

বিজেপির দাবি, 'নো এন্ট্রি' এলাকায় তৃণমূল সমর্থকরা ঢুকে পড়েছিল, যার জেরেই এই সংঘর্ষের সূত্রপাত। তবে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।