ভারতীয় বংশোদ্ভূত প্রযুক্তিবিদের এআই সংস্থায় বিনিয়োগ রোনাল্ডোর— ‘পারপ্লেক্সিটি’-র সঙ্গে নতুন ইনিংস সিআর৭-এর

Dec 6, 2025 - 09:42
 0
ভারতীয় বংশোদ্ভূত প্রযুক্তিবিদের এআই সংস্থায় বিনিয়োগ রোনাল্ডোর— ‘পারপ্লেক্সিটি’-র সঙ্গে নতুন ইনিংস সিআর৭-এর

বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বিনিয়োগ করলেন ভারতীয় বংশোদ্ভূত প্রযুক্তিবিদ অরবিন্দ শ্রীনিবাসের এআই সংস্থা ‘পারপ্লেক্সিটি’-তে। ফুটবল দুনিয়ায় এআই ব্যবহারের নজির আগেও থাকলেও এবার উল্টো দিক থেকে সম্পর্ক গড়ে উঠল—রোনাল্ডোর অনুপ্রেরণায় আরও উন্নত এআই গড়ে তুলতে চান অরবিন্দ। বিনিয়োগ ঘোষণার পর তিনি জানান, রোনাল্ডোর সঙ্গে অংশীদার হওয়া তাঁর কাছে সম্মানের।

অরবিন্দের কথায়, রোনাল্ডোর ‘গোট’ হয়ে ওঠার মূল কারণ তাঁর নিরলস প্রচেষ্টা ও নতুন প্রযুক্তির প্রতি আগ্রহ। সেই মন্ত্রেই পারপ্লেক্সিটিকে বিশ্বের সেরা প্রশ্নোত্তরভিত্তিক এআই সংস্থা হিসেবে গড়ে তোলাই তাঁদের লক্ষ্য। রোনাল্ডোও জানান, জীবনে উন্নতি করার তাগিদ থেকেই তিনি বারবার নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করেন—এবং সেই দর্শনই তাকে এই নতুন প্রকল্পে যুক্ত হতে উদ্বুদ্ধ করেছে।

সংস্থার তরফে প্রকাশিত একটি প্রোমো ভিডিয়োতে দেখা গিয়েছে, দুই খুদে ফুটবলারের সঙ্গে রোনাল্ডোর ক্যারিয়ারের সেরা অর্জন নিয়ে আলোচনা চলছে, শেষে অবশ্যই রয়েছে তাঁর বিখ্যাত ‘সিউউউউ’ সেলিব্রেশন। এরপর দেখা যায়, এক ব্যবহারকারী পারপ্লেক্সিটির মাধ্যমে রোনাল্ডো সম্পর্কে জানতে চাচ্ছেন—ইঙ্গিত মিলছে, ভক্তদের জন্য এই প্ল্যাটফর্মে আসছে বিশেষ ফিচার।