বীরভূমের সিউড়ীর হাটজনবাজারে রেল ফ্লাইওভার ব্রীজ: তৃণমূলের বিক্ষোভে পিছু হটল রেল, লেভেলক্রসিং-সহ নিচের রাস্তা আংশিক খোলা

Mar 11, 2026 - 20:08
 0
বীরভূমের সিউড়ীর হাটজনবাজারে রেল ফ্লাইওভার ব্রীজ: তৃণমূলের বিক্ষোভে পিছু হটল রেল, লেভেলক্রসিং-সহ নিচের রাস্তা আংশিক খোলা

বীরভূম জেলার সিউড়ীর হাটজনবাজারে নতুন নির্মিত রেল ফ্লাইওভার ব্রীজের কারণে আজ রেল দপ্তর লেভেলক্রসিং সহ নিচের রাস্তা সম্পূর্ণ বন্ধ করার উদ্যোগ নেয়। তবে স্থানীয় তৃণমূলের প্রতিবাদে রেল এই সিদ্ধান্ত থেকে সরে আসে।

তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রাস্তাটি পুরোপুরি বন্ধ করলে আশেপাশের বেশ কয়েকটি বসতি ও স্থানীয়দের যাতায়াত ব্যাহত হবে। তারা জানিয়েছেন, ফ্লাইওভার ব্রীজ ব্যবহার করতে গেলে সময় বেশি লাগবে এবং ফুটপাত না থাকায় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এছাড়াও তারা বলেন, ফ্লাইওভার ব্রীজে পর্যাপ্ত আলো ও সিঁড়ি নেই, যা জনসাধারণের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।

বিক্ষোভের মুখে পড়ে রেল দপ্তর পিছু হটেছে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয়দের দাবি মেনে নিচের রাস্তা পুরোপুরি বন্ধ করা হবে না। বাইক, সাইকেল এবং হেঁটে চলাচলের জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষ নিরাপদভাবে যাতায়াত করতে পারে।

এই ঘটনা এলাকায় স্থানীয়দের স্বস্তি ফিরিয়ে এনেছে, তবে ফ্লাইওভার ব্রীজের নিরাপত্তা ও আলো-সিঁড়ির ব্যবস্থা দ্রুত নিশ্চিত করার দাবি করেছেন স্থানীয়রা।