প্রচারের শুরুতেই ক্ষোভের মুখে বাগদার বিজেপি প্রার্থী সোমা ঠাকুর

Apr 2, 2026 - 10:47
 7
প্রচারের শুরুতেই ক্ষোভের মুখে বাগদার বিজেপি প্রার্থী সোমা ঠাকুর

বাগদা: প্রার্থী তালিকা ঘোষণার পরই প্রচারে নেমে প্রথম দিনেই বিক্ষোভের মুখে পড়তে হল বাগদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সোমা ঠাকুরকে। মঙ্গলবার বিকেলে হেলেঞ্চা হরিমন্দিরে পুজো দিয়ে জনসংযোগ শুরু করেন তিনি।

এরপর হেলেঞ্চা বাজার এলাকায় দোকানে দোকানে প্রচার চলাকালীন আচমকাই এক দোকানে স্থানীয় বাসিন্দার ক্ষোভের মুখে পড়েন প্রার্থী। প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে ও সঙ্গে থাকা বিজেপি নেতৃত্বকে।

স্থানীয় বাসিন্দা প্রশান্ত হালদারের অভিযোগ, "হঠাৎ এখন কেন দেখা যাচ্ছে? এর আগে তো কখনও দলের পতাকা হাতে দেখা যায়নি।" এলাকার মানুষের একাংশের দাবি, বাগদার জন্য স্থানীয় প্রার্থীই চান তারা।

এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যদিও প্রার্থী সোমা ঠাকুর প্রচার চালিয়ে যাওয়ার পাশাপাশি স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।

ভোটের আগে এই ধরনের ঘটনায় বাগদা কেন্দ্রের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।