পাচারের আগেই উদ্ধার ১১ লক্ষ টাকার জাল নোট, গ্রেফতার যুবক মালদহে

May 23, 2026 - 13:28
 5
পাচারের আগেই উদ্ধার ১১ লক্ষ টাকার জাল নোট, গ্রেফতার যুবক মালদহে

মালদহে পাচারের আগেই উদ্ধার হল বিপুল পরিমাণ জাল নোট। এই ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে কালিয়াচক থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম মাসিদুর রহমান (১৭)। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালায় কালিয়াচক থানার পুলিশ। সেই সময় মাসিদুর রহমানকে আটক করে তল্লাশি চালানো হলে তাঁর কাছ থেকে প্রায় ১১ লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয়।

পুলিশের প্রাথমিক অনুমান, বাংলাদেশ থেকে এই জাল নোট ভারতে এনে বাজারে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। গোটা ঘটনার সঙ্গে আর কারা জড়িত, সেই বিষয়েও তদন্ত শুরু করেছে পুলিশ।

শুক্রবার ধৃতকে মালদহ জেলা আদালতে তোলা হয়। কালিয়াচক থানার পুলিশ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানায় আদালতের কাছে।

জাল নোট চক্রের সঙ্গে আন্তর্জাতিক পাচার চক্রের যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা।