নির্বাচনী প্রচারে মানুষের দুয়ারে রেখা পাত্র, শুনলেন সুখ-দুঃখের কথা
সুন্দরবনের উন্নয়নে দরকার ডাবল ইঞ্জিন সরকার"-রেখা পাত্র
হিঙ্গলগঞ্জ: নির্বাচনী প্রচারে নেমে মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন হিঙ্গলগঞ্জের বিজেপি প্রার্থী রেখা পাত্র। দুলদুলি এলাকায় দলীয় কার্যালয় উদ্বোধনের পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সমস্যার কথা শোনেন তিনি।
হিঙ্গলগঞ্জের বিভিন্ন এলাকায় প্রচার
শুরু করেছেন রেখা পাত্র। তারই অংশ হিসেবে দুলদুলি এলাকায় একটি দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন তিনি। এরপর এলাকাজুড়ে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমস্যার কথা শোনেন।
প্রচারের সময় তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করে রেখা পাত্র বলেন, "বিজেপি সরকারে এলে এলাকায় পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা করা হবে, কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং দুর্নীতি বন্ধ হবে।" তিনি আরও দাবি করেন, তৃণমূল সরকার মানুষের সঙ্গে প্রতারণা করেছে, তাই মানুষের পাশে বিজেপি আছে এবং ভবিষ্যতেও থাকবে।
সুন্দরবন এলাকার উন্নয়নের প্রসঙ্গে তিনি বলেন, "ডাবল ইঞ্জিন সরকার গড়ে উঠলেই প্রকৃত উন্নয়ন সম্ভব।”