তিন মাস নির্বাসিত পাক ক্রিকেটার মহম্মদ নওয়াজ

Jul 18, 2026 - 14:02
 3
তিন মাস নির্বাসিত পাক ক্রিকেটার মহম্মদ নওয়াজ

তিন মাসের জন্য নির্বাসিত করা হল পাকিস্তানের ক্রিকেটার মহম্মদ নওয়াজ়‌কে। শুক্রবার আইসিসি এ কথা জানিয়েছে। তিনি আইসিসি-র নিয়ম ভেঙেছেন। নওয়াজ় নির্বাসন মেনে নিয়েছেন।৭ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের খেলা ছিল নেদারল্যান্ডসের সঙ্গে। সেই ম্যাচেই ডোপ পরীক্ষা দেন নওয়াজ়। তাঁর নমুনায় ‘কার্বক্সি টিএইচসি’ নামক নির্যাতন উদ্রেককারী পদার্থ পাওয়া গিয়েছে। গাঁজা জাতীয় মাদকদ্রব্যে এই পদার্থ পাওয়া যায় যায়। এই পদার্থ গ্রহণ করলে মত্ত হয়ে পড়েন সেই ব্যক্তি।নওয়াজ় শাস্তি মেনে নিয়ে জানিয়েছেন, বিশ্বকাপের আগেই এই পদার্থ গ্রহণ করেছিলেন তিনি। তাঁর খেলাধুলোর পারফরম্যান্সে এই পদার্থের কোনও প্রভাব পড়েনি। সে কারণেই তাঁকে তিন মাস নির্বাসিত করা হয়েছে।এ বছরের ১ মে থেকে নওয়াজ়কে সাময়িক নির্বাসিত করা হয়েছিল। সেই নির্বাসন তুলে নেওয়া হয়েছে। ইতিমধ্যেই নির্বাসনের আড়াই মাস কাটিয়ে ফেলেছেন তিনি। চিকিৎসা সম্পূর্ণ করলে তাঁর এই তিন মাসের নির্বাসন কমে এক মাসের হয়ে যাবে।