টাকার পাহাড়ে ফিন অ্যালেন, ৪৭ বলে ১০০ রানই ভেঙে দিতে পারে ডলারের রেকর্ড

Aug 5, 2026 - 14:37
 12
টাকার পাহাড়ে ফিন অ্যালেন, ৪৭ বলে ১০০ রানই ভেঙে দিতে পারে ডলারের রেকর্ড

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ভাল খেলে আরও নজরে পড়ে গিয়েছেন ফিন অ্যালেন। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের আগামী মরসুমে সবচেয়ে দামি ক্রিকেটার হতে পারেন নিউ জ়িল্যান্ডের এই ব্যাটার।অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘কোড স্পোর্টস’ জানিয়েছে, আগামী মরসুমের আগে বেশ কয়েকটি দল অ্যালেনকে নিতে চাইছে। তার মধ্যে সবচেয়ে আগে রয়েছে অ্যাডিলেড স্ট্রাইকার্স ও মেলবোর্ন স্টার্স। ভারতীয় মুদ্রায় প্রায় ৬ কোটি টাকায় অ্যালেনকে কেনা হতে পারে। বিগ ব্যাশে এর আগে কোনও ক্রিকেটার এত টাকা পাননি।গত মরসুমের বিগ ব্যাশে সবচেয়ে বেশি রান করেছিলেন অ্যালেন। পার্‌থ স্করচার্সের হয়ে ১১ ম্যাচে ১৮৪.১৮ স্ট্রাইক রেটে ৪৬৬ রান করেছিলেন তিনি।তাঁর দাপটেই চ্যাম্পিয়ন হয়েছিল পার্‌থ।সেই ফর্ম তিনি ধরে রেখেছিলেন ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও। সেমিফাইনালে ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে করেছিলেন শতরান। ১৭০ রান তাড়া করতে নেমে অ্যালেনের ৩৩ বলে ১০০ রানে ভর করে হাসতে হাসতে জিতেছিল নিউ জ়িল্যান্ড।পরে আইপিএলে কেকেআরের হয়ে ১১ ম্যাচে ২১৪.১১ স্ট্রাইক রেটে ৩৪৯ রান করেন তিনি। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৪৭ বলে শতরান করেছিলেন। একটি মরসুমে ৯৭টি ছক্কা মেরেছেন অ্যালেন। তাঁর বিধ্বংসী ব্যাটিং নজরে পড়েছে বিগ ব্যাশের দলগুলির। ফলে তাঁকে নিতে কাড়াকাড়ি হচ্ছে।