কলকাতা নো এসআইআর নো ভোট, মন্তব্য শমিক ভট্টাচার্যের

Mar 10, 2026 - 07:08
 20
কলকাতা নো এসআইআর নো ভোট, মন্তব্য শমিক ভট্টাচার্যের

এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত নির্বাচন হওয়া উচিত নয় বলে মন্তব্য করলেন বিজেপি নেতা শমিক ভট্টাচার্য। তাঁর বক্তব্য, যতক্ষণ না এসআইআর-এর কাজ পুরোপুরি শেষ হচ্ছে ততক্ষণ নির্বাচন হওয়া চলবে না। তিনি বলেন, “গ্যানেশ কুমার যতই বলুন নির্বাচন হয়ে যাক, তাতে হবে না। নো এসআইআর, নো ভোট।”

শমিক ভট্টাচার্য আরও বলেন, বিজেপির পক্ষ থেকে জমা পড়া ফর্ম সেভেন এবং পুলিশ যে নথি বাজেয়াপ্ত করেছে, সেগুলি প্রত্যেকটি খুঁটিয়ে দেখা প্রয়োজন। পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছভাবে হওয়া দরকার বলেও তিনি দাবি করেন।

জ্ঞানেশ কুমারকে কালো পতাকা দেখানোর প্রসঙ্গেও প্রতিক্রিয়া দেন তিনি। শমিকের দাবি, প্রথম দিন থেকেই তারা বলেছিলেন নির্বাচন কমিশন যেন সরেজমিনে বিভিন্ন জেলা ঘুরে পরিস্থিতি দেখে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম ও মুর্শিদাবাদের মতো জেলায় গিয়ে বাস্তব পরিস্থিতি দেখা দরকার ছিল বলেও মন্তব্য করেন তিনি। এখন সেই বাস্তবতা বোঝা যাচ্ছে বলেও দাবি বিজেপি নেতার।