কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর অভিযানের ডাক আইএসএফের

Mar 6, 2026 - 10:03
 10
কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর অভিযানের ডাক আইএসএফের

কলকাতা: ভোটার তালিকা নিয়ে দাবি জানিয়ে এবার মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর অভিযানের ডাক দিল আইএসএফ। বিবেচনা দিনের তালিকায় থাকা সমস্ত ভোটারের নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছে দল।

আইএসএফ নেতৃত্বের দাবি, বিবেচনা দিনের তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁদের সকলের নাম চূড়ান্ত ভোটার তালিকায় যুক্ত করতে হবে। তা না হলে ভোটের দিন ঘোষণা করা উচিত নয় বলেও দাবি তুলেছে তারা।

এই দাবিকে সামনে রেখেই বৃহস্পতিবার কলকাতায় সিইও দপ্তর অভিযানের ডাক দিয়েছে আইএসএফ। বিষয়টি ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।