এখন গোটা দলই পরিবার : গম্ভীর

Feb 13, 2026 - 09:47
 8
এখন গোটা দলই পরিবার : গম্ভীর

নিজের শহরে ফেরা তাঁর কাছে সব সময়েই বিশেষ অনুভূতির। এখন গোটা দলই তাঁর কাছে পরিবার হয়ে গিয়েছে, এমনটাই জানালেন আবেগাপ্লুত গম্ভীর।বোর্ডের এক ভিডিয়োয় তিনি বলেছেন, “বাড়িতে থাকা সব সময়েই বিশেষ অনুভূতির। আপনি পরিবারের সঙ্গে থাকতে পারেন। তাই পেশাদার কোচ হিসাবে জীবন কাটানো মাঝেসাঝে কঠিন হয়ে যায়। যে ভাবেই আপনি দিন কাটান না কেন, এই শহরে থাকলে দিনের শেষে বাড়ি ফেরা যায়। বাড়ি মানেই ভালবাসা। অফুরান শান্তি।” গম্ভীরের মতে, এ ধরনের পরিস্থিতিতে মন খারাপ কাটাতে উদ্যোগী হন বাকি সাপোর্ট স্টাফেরা। ভারতের কোচ বলেছেন, “সাপোর্ট স্টাফেরা শুধু নামেই সাপোর্ট স্টাফ নয়। ওরা সকলে পরিবারের মতো।” কী ভাবে সকলের সঙ্গে বন্ধন তৈরি হয়ে গিয়েছে, সেটাও উল্লেখ করেছেন গম্ভীর।ম্যাচের আগে যে কোনও দলই উত্তেজনায় ফুটতে থাকে। গম্ভীরের মতে, বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় শান্ত থাকা এবং হালকা পরিবেশ রাখা খুবই দরকার। তিনি বলেন, “ম্যাচ শুরু হওয়ার পর থেকেই চাপ বেড়ে যায়। তাই সাজঘর এবং অনুশীলনের সময় যতটা সম্ভব স্বস্তিতে থাকা দরকার। হাসিঠাট্টা করতেও বাধা নেই।” এ ব্যাপারে অধিনায়কের ভূমিকা যে গুরুত্বপূর্ণ তা মনে করিয়ে দিয়েছেন গম্ভীর।