ইতিহাস হরমনপ্রীতদের, লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৭০ রানে জয়

Jul 14, 2026 - 15:00
 12
ইতিহাস হরমনপ্রীতদের, লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৭০ রানে জয়

ইংল্যান্ডকে ২৭০ রানের ব্যবধানে হারাল ভারত। মহিলাদের ক্রিকেটের ইতিহাসে জায়গা করে নিল ভারতের মহিলা ক্রিকেট দল।গত ৪ জুন থেকে ইংল্যান্ড-নিউ জ়িল্যান্ডের মধ্যে যে টেস্ট হয়েছিল, সেটি ছিল ঐতিহাসিক এই মাঠের ১৫০তম টেস্ট। মাইলফলক ছোঁয়ার পর নতুন ইতিহাস তৈরি হল লর্ডসের ২২ গজে। ১৮৮৪ সাল থেকে এই মাঠে টেস্ট ক্রিকেট হচ্ছে। তার ১৪১ বছর পর প্রথম বার আয়োজিত হল মহিলাদের টেস্ট। ভারত এবং ইংল্যান্ডের মহিলা টেস্ট লর্ডসে অনুষ্ঠিত ১৫১তম টেস্ট। আর সেই ম্যাচেই জয় ছিনিয়ে নিলেন হরমনপ্রীতেরা। হরমনপ্রীতেরা প্রথম ইনিংসে করেন ২৮৫ রান। জবাবে ন্যাট শিভার ব্রান্টের দলের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ১৭০ রানে। ১১৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত। হরমনপ্রীতেরা ৭ উইকেটে ৩৪১ রান তুলে ডিক্লেয়ার করেন। ইংল্যান্ডের সামনে জয়ের জন্য ৪৫৭ রানের লক্ষ্য রাখেন তাঁরা। জবাবে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হল ১৮৬ রানে।টেস্ট ক্রিকেটে ২৭০ রানে জয় নিশ্চিত ভাবেই বড় ব্যবধান। এর থেকেই বোঝা যায় লর্ডসে আয়োজিত মহিলাদের প্রথম টেস্টে কতটা দাপট ছিল ভারতীয় দলের। এই টেস্টেই লর্ডসের অনার্স বোর্ডে নাম তুলে ফেলেছেন ভারতের দুই ক্রিকেটার। দ্বিতীয় ইনিংসে ১১৩ রানের ইনিংস খেলেছেন যস্তিকা ভাটিয়া। তিনিই হলেন লর্ডসে প্রথম মহিলা টেস্ট শতরানকারী। অনার্স বোর্ডে নাম তুলেছেন ক্রান্তি গৌড়ও। তিনি প্রথম ইনিংসে ৩৭ রানে ৫ উইকেট নেন। তিনি প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে লর্ডসে টেস্টে ইনিংসে ৫ উইকেট নেওয়ার নজির গড়েছেন। দ্বিতীয় মহিলা ক্রিকেটার হিসাবে ৫ উইকেট নিয়ে অনার্স বোর্ডে নাম তুলেছেন ইংল্যান্ডের সোফি এলকেস্টোনও। তিনি দ্বিতীয় ইনিংসে ১১৮ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন। ১৭ রানের জন্য অনার বোর্ডে নাম তুলতে পারেননি ভারতীয় দলের সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানা। প্রথম ইনিংসে তিনি আউট হয়ে যান ৮৩ রান করে।লর্ডসে ভারতের ঐতিহাসিক এই জয় দলগত প্রচেষ্টার ফল। প্রথম ইনিংসে ভাল ব্যাট করেন হরমনপ্রীত (৫৮) এবং দীপ্তি শর্মা (৫৭)। দ্বিতীয় ইনিংসে ভাল ব্যাট করেছেন মন্ধানা (৭০) এবং রিচা ঘোষ (অপরাজিত ৫০)। ইংল্যান্ডের দু’ইনিংস মিলিয়ে তিনটি ক্যাচও নিয়েছেন শিলিগুড়ির উইকেটরক্ষক-ব্যাটার। বোলারদের মধ্যে প্রথম ইনিংসে নজর কেড়েছেন স্নেহ রানা (৪১ রানে ২ উইকেট) এবং সায়লী সাতঘরে (৪০ রানে ২ উইকেট)। আবার দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়েছেন রানা। ২টি করে উইকেট নিয়েছেন সাতঘরে, ক্রান্তি এবং দীপ্তি। শতরান করার পাশাপাশি দু’টি ক্যাচও নিয়েছেন যস্তিকা।ইংল্যান্ডের পক্ষে বলার মতো রান প্রথম ইনিংসে অ্যামি জোন্সের ৫২ এবং ব্রান্টের ৪৪। দ্বিতীয় ইনিংসে জোন্সের ৫৪ এবং এলকেস্টোনের ৫০। ইংল্যান্ডের বোলারদের মধ্যে এলকেস্টোন ছাড়া বলার মতো পারফরম্যান্স নেই কারও।এক দিনের ক্রিকেটে বিশ্বজয়ীরা টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালেও উঠতে পারেননি। তার পরই ইংল্যান্ডকে এক মাত্র টেস্টে হারিয়ে ইতিহাস তৈরি করলেন