অন্নপূর্ণা যোজনা ৩০০০ টাকা ঢোকায় বারুইপুরে মিছিল করে মহিলারা

Aug 23, 2026 - 11:32
 16
অন্নপূর্ণা যোজনা ৩০০০ টাকা ঢোকায় বারুইপুরে মিছিল করে মহিলারা

 *প্রদীপ কুমার সিংহ বারুইপুর* মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কথা মত প্রায় ১ কোটি ৪৫ লক্ষ মহিলার একাউন্টে অন্নপূর্ণা যোজনা ৩০০০ টাকা করে সরকার থেকে দেওয়ার কথা। সেই মোতাবেক ১৮ -১৯ -২০ আগস্ট ২০২৬ তারিখ পশ্চিমবাংলার বিভিন্ন জেলার অনেক মহিলার ব্যাংক একাউন্টে টাকা ঢুকেছে। এর ফলে মহিলারা আনন্দিত উচ্চশিত হন।দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানা এলাকার বেশ কিছু মহিলা ৩০০০ টাকা করে ব্যাংক একাউন্টে ঢোকায় বিজেপির বারুইপুর-পশ্চিম ১ নম্বর মন্ডলের মহিলা মোর্চার পরিচালনায় বৃহস্পতিবার বিকেলে বারুইপুর রবীন্দ্র ভবন থেকে বারুইপুর পৌরসভা পর্যন্ত আনন্দের পদব্রজে একটি মিছিল করা হয়। মহিলারা এই টাকা পেয়ে পশ্চিমবাংলা সরকার ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কে আন্তরিক শুভেচ্ছা অনেক ধন্যবাদ জানিয়ে বারুইপুর রাজপথে এই মিছিল করে। ৩০০০ টাকা পাওয়ার জন্য মুখ্যমন্ত্রী কে ধন্যবাদ সহ বিভিন্ন লেখার প্ল্যাকেট প্রায় প্রত্যেকের হাতে একটি করে ছিল। বেশ কিছু মহিলা পশ্চিমবাংলা বিজেপি সরকার এর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিভিন্ন প্রকল্পের ভুয়সি প্রশংসা করে। মুখ্যমন্ত্রীর নামে জয়ধ্বনি দেয়।