স্বাস্থ্য ভবনে কড়া নিরাপত্তা, ব্যাগ-ফাইল তল্লাশি শুরু
কলকাতা: নবান্নের পর এবার একই
ধরনের কড়া নিরাপত্তার চিত্র দেখা যাচ্ছে স্বাস্থ্য ভবনেও। গতকাল থেকে স্বাস্থ্য ভবনে প্রবেশ ও বেরোনোর সময় কর্মী এবং দর্শনার্থীদের ব্যাগ তল্লাশি করা হচ্ছে বলে জানা গেছে।
শুধু ব্যাগ নয়, যাঁরা ফাইল নিয়ে বাইরে বেরোচ্ছেন তাঁদের নথিপত্রও খতিয়ে দেখা হচ্ছে। এতে কিছুটা অসুবিধার সম্মুখীন হলেও নিরাপত্তার স্বার্থেই এই ব্যবস্থা বলে মনে করা হচ্ছে।
স্বাস্থ্য ভবনের কর্মী এবং কাজের সূত্রে আসা বহু মানুষের দাবি, এর আগে এইভাবে নিয়মিত ব্যাগ বা নথি পরীক্ষা করা হত না। তবে হঠাৎ করেই গতকাল থেকে এই কড়াকড়ি শুরু হয়েছে।
এছাড়াও, স্বাস্থ্য ভবনের বিভিন্ন পদাধিকারী ও ডিরেক্টরদের গাড়িতেও তল্লাশি চালানো হয়েছে বলে সূত্রের খবর।
প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও, সামগ্রিক নিরাপত্তা জোরদার করতেই এই পদক্ষেপ বলে অনুমান করা হচ্ছে।