সল্টলেকে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, ঝাঁপ দিয়ে আত্মহত্যার সন্দেহ
সল্টলেক :
সল্টলেকের জুডিশিয়াল সায়েন্স ক্যাম্পাসে এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার সকালে ক্যাম্পাস এলাকা থেকে উদ্ধার হয় ছাত্রের দেহ।
মৃত ছাত্রের নাম জুবিন জর্জ। তিনি কেরালার বাসিন্দা বলে জানা গিয়েছে।
খবর পেয়ে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করে। ইতিমধ্যেই মৃত ছাত্রের পরিবারকে খবর দেওয়া হয়েছে।
পুলিশের প্রাথমিক অনুমান, ওই ছাত্র ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। তবে ঠিক কী কারণে তিনি এই চরম সিদ্ধান্ত নিলেন, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চালানো হচ্ছে।
ইতিমধ্যে ক্যাম্পাসের কয়েকজন ছাত্রছাত্রী ও কর্মীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। গোটা ঘটনায় রহস্যের জট খুলতে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।