ভোটের মুখে খাস কলকাতায় অস্ত্র উদ্ধার, STF-এর অভিযানে চাঞ্চল্য
কলকাতা: ভোটের আগে ফের উদ্বেগ বাড়াল খাস কলকাতায় অস্ত্র উদ্ধারের ঘটনা। কলকাতা পুলিশ-এর এসটিএফের অভিযানে রাজাবাজার সায়েন্স কলেজের কাছে উদ্ধার হয়েছে ৬টি আগ্নেয়াস্ত্র ও ১৪ রাউন্ড কার্তুজ।
গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় এসটিএফের বিশেষ দল। ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করছেন আধিকারিকরা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ভোটের আগে বড় কোনও নাশকতার পরিকল্পনা থাকতে পারে-যদিও গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ভোটের আগে শহরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।