বিশ্বকাপে পাকবধ ভারতের

Aug 20, 2026 - 11:25
 1
বিশ্বকাপে পাকবধ ভারতের

পাকবধ করে হকি বিশ্বকাপে এখনও ভেসে রইল টিম ইন্ডিয়া।ম্যাচের প্রথম মিনিট থেকেই ভারত দাপুটে ভঙ্গিতে ম্যাচ শুরু করে। পাঁচ মিনিটের মাথায় ভারত পেনাল্টি কর্নার পায়। অধিনায়ক হরমনপ্রীত গোল করতে কোনও ভুল করেননি। মাত্র ৬ মিনিটের ব্যবধানে ফের গোল। অভিষেকের বাড়ানো দুর্ধর্ষ পাসে হালকা ছোঁয়ায় তেকাঠিতে বল ঠেলে দেন মনবীর। প্রথম কোয়ার্টারে ২-০ এগিয়ে গিয়ে তখন ফুটছ ভার‍তীয় দল। ২১ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় গোলটি করেন হরমনপ্রীত। পাক ব্রিগেডের সাত গোল খাওয়ার স্মৃতি আবারও ফিরতে পারে বলে মনে হচ্ছিল ভারতীয় দলকে দেখে।ঠিক সেসময়েই পাকিস্তানের কামব্যাক। ২২ মিনিটে পাকিস্তান প্রথম গোল শোধ করল। পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত তিনটে গোল দিয়েছে পাক ব্রিগেড। কিন্তু ভারতকে হারানোর জন্য তা যথেষ্ট ছিল না। ম্যাচ শেষ হল ৫-৩ ফলে। অধিনায়ক হরমনপ্রীতের পাশাপাশি জোড়া গোল করলেন অভিষেকও। ভারতের পঞ্চম গোলটি করেন হার্দিক সিং। বুধবার হারের পর এবারের মতো বিশ্বকাপ অভিযান শেষ পাকিস্তান। গ্রুপের দ্বিতীয় দল হিসাবে নকআউটে পৌঁছে গেল ভারত।