বিজেপি এলে কী কী কেড়ে নেবে? ‘বসন্তের কোকিল’ কটাক্ষে বার্তা মমতার

Apr 10, 2026 - 23:53
 4

বারাসাত, উত্তর ২৪ পরগনা: রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক তরজা তুঙ্গে। একের পর এক জনসভা থেকে শাসক-বিরোধী সংঘাত আরও তীব্র হচ্ছে। শুক্রবার বারাসাতে সভা করে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো Mamata Banerjee।

সভামঞ্চ থেকে তিনি বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন,

“সব শয়তান একসাথে জুটেছে। যারা মানুষের ভোট কাটে, দাঙ্গা করে, হাঙ্গামা করে, গুন্ডামি করে, বাংলা বললে অত্যাচার করে— সেই শয়তানগুলো এক জায়গায় জুটে বাংলাকে দখল করতে চাইছে।”

বিজেপিকে ‘বসন্তের কোকিল’-এর সঙ্গে তুলনা করে তিনি কটাক্ষ করেন,

“সারা বছর দেখা নেই— ঝড় হলে নেই, বন্যায় নেই, হাসপাতালে নেই, মানুষের দুঃখে নেই। ভোটের সময় বসন্তের কোকিলের মতো উড়ে আসে, কুহু কুহু করে ডাকে, আর বলে সোনার বাংলা গড়বে।”

তিনি আরও বলেন,

“বিজেপির মতো খারাপ দল আমি জীবনে দেখিনি।”

এদিন ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার বিষয়েও সরব হন তিনি। তাঁর অভিযোগ,

“৬০ লক্ষ হিন্দু ও ৩০ লক্ষ মুসলিম ভাই-বোনের নাম বাদ গেছে। বিভিন্ন এলাকায় গিয়ে দেখুন— ঢেলে নাম কাটা হয়েছে। সবাইকে অনুপ্রবেশকারী বলা হচ্ছে। বাংলায় কথা বললেই কি আমরা দেশের নাগরিক নই? প্রতিদিন লাইন দিয়ে প্রমাণ করতে হবে?”

বিজেপিকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন,

“বিজেপিকে ভোট দেবেন না। ওরা দুই দিন পর বসন্তের কোকিলের মতো উড়ে যাবে। তখন আপনাদের কী হবে? ঠিকানা কেড়ে নেবে, আশ্রয় কেড়ে নেবে, খাদ্য কেড়ে নেবে, বস্ত্র কেড়ে নেবে।”

শেষে তিনি আরও যোগ করেন,

“এরা ৩৬৫ দিন থাকে না— বন্যায় নেই, ঝড়ে নেই, মানুষের দুঃখে নেই। শুধু সন্ত্রাস, অত্যাচার আর দাঙ্গা করে। এই দাঙ্গাকারীদের একটি ভোটও নয়।”

নির্বাচনের আগে এই ধরনের বক্তব্যে রাজনৈতিক উত্তাপ যে আরও বাড়ছে, তা বলাই বাহুল্য।