নোয়াপাড়ায় বিজেপি প্রার্থী ঘোষণার পর তীব্র আক্রমণে অর্জুন সিং

Mar 21, 2026 - 09:24
 6
নোয়াপাড়ায় বিজেপি প্রার্থী ঘোষণার পর তীব্র আক্রমণে অর্জুন সিং

নোয়াপাড়া কেন্দ্রে বিজেপি প্রার্থী ঘোষণার পর মজদুর ভবনে উৎসবের আবহে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন অর্জুন সিং। তিনি বলেন, “এই সরকার সব দিক দিয়ে ফেলিওর। আমার বিরুদ্ধে নোয়াপাড়ায় যাকে প্রার্থী করা হয়েছে, সে জিটিএ-তে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে জড়িত। সেই অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এফআইআর করলেও তাকে গ্রেফতার করা হয়নি।”

এদিন তিনি আরও বলেন, “কীভাবে লড়াই করব সেটা এখনই বলব না, তবে এমন লড়াই হবে যে তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না।” তাঁর এই মন্তব্যে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

অর্জুন সিংয়ের দাবি, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনের ভূমিকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। সেই ক্ষোভই আসন্ন নির্বাচনে বড় ফ্যাক্টর হয়ে উঠবে বলেও তিনি মনে করেন।