দক্ষিণেশ্বরে পুজো দিয়ে প্রচার শুরু, দিলীপ ঘোষকে কটাক্ষ মদন মিত্রর

Mar 21, 2026 - 09:34
 12
দক্ষিণেশ্বরে পুজো দিয়ে প্রচার শুরু, দিলীপ ঘোষকে কটাক্ষ মদন মিত্রর

প্রচার শুরু করার আগেই দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দিরে পুজো দিলেন তৃণমূল প্রার্থী মদন মিত্র। এদিন সকালে কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহাকে সঙ্গে নিয়ে মন্দিরে পুজো দেন তিনি। পুজোর পর মন্দির চত্বরে ভক্তদের সঙ্গে সেলফি তোলা ও হাত মেলাতে দেখা যায় তাঁকে, যা ঘিরে জমে ওঠে জনসংযোগ।

এদিকে, দিলীপ ঘোষের একটি মন্তব্যকে কেন্দ্র করে কটাক্ষ ছুড়তে দেখা যায় মদন মিত্রকে। দিলীপ ঘোষ বলেছিলেন, সূচিপাঁচা বাড়িতে আক্রমণ হলে মদন মিত্রর বাড়িতেও আক্রমণ হতে পারে। এর জবাবে মদন মিত্র বলেন, “দিলীপ ঘোষ বিয়ে করার পর পাগল হয়ে গেছে।”

অন্যদিকে, কামারহাটি সিপিআই(এম) প্রার্থী মানস মুখার্জি দেশপ্রিয় নগরে প্রচারে এসে বন্ধ মোহিনী মিল কারখানায় শিল্প গড়ার প্রতিশ্রুতি দেন। সেই প্রসঙ্গে মদন মিত্র সিপিআই(এম)-কে কটাক্ষ করে বলেন, “৩৫ বছরে কী করেছে?” তবে মোহিনী মিলের জমিতে শিল্প গড়া নিয়ে তাঁর স্পষ্ট অবস্থান না থাকায় কর্মসংস্থান নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে বলে মত রাজনৈতিক মহলের একাংশের।