কলকাতায় প্রচারে চড়ক: ফেয়ার অফ ফেইথ, ৬ মার্চ দেশজুড়ে মুক্তি
লোককথা নির্ভর থ্রিলার ছবি ‘চড়ক: ফেয়ার অফ ফেইথ’ ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। কলকাতায় ছবির প্রচারপর্ব ঘিরে তৈরি হয়েছে জোরালো সাড়া। আগামী ৬ মার্চ ২০২৬ সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি।
ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শঙ্খদীপ ও শৌনক শ্যামল। তাঁদের অভিনয়ে ফুটে উঠেছে এমন এক গল্প, যেখানে ভক্তি ও বিপজ্জনক উগ্রতার মাঝের সূক্ষ্ম সীমারেখাকে তুলে ধরা হয়েছে।
‘চড়ক: ফেয়ার অফ ফেইথ’ উপস্থাপনা করেছে পেন স্টুডিওস। সংস্থাটির নেতৃত্বে রয়েছেন ডা. জয়ন্তিলাল গাডা। ছবিটির প্রযোজক ধবল জয়ন্তিলাল গাডা এবং সিপিং টি সিনেমাস। সুদীপ্ত সেন প্রোডাকশনের সহযোগিতায় তৈরি এই ছবির অ্যাসোসিয়েট প্রযোজক রাজেশ ভাট।
ছবিটি মূলত লোকসংস্কৃতি ও প্রথার আড়ালে লুকিয়ে থাকা অস্বস্তিকর বাস্তবতাকে সামনে আনে। সাংস্কৃতিক বাস্তবতা ও রহস্যঘেরা গল্পের মিশেলে ছবিটি বিশ্বাস, কুসংস্কার এবং উগ্রতার মাঝের সূক্ষ্ম সীমারেখা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করবে দর্শকদের।