কলকাতাজুড়ে বেআইনি নির্মাণের বিরুদ্ধে বুলডোজার অভিযান, বেলেঘাটা-কসবা-তিলজলায় ভাঙা হচ্ছে অবৈধ বহুতল

May 25, 2026 - 13:06
 0
কলকাতাজুড়ে বেআইনি নির্মাণের বিরুদ্ধে বুলডোজার অভিযান, বেলেঘাটা-কসবা-তিলজলায় ভাঙা হচ্ছে অবৈধ বহুতল

কলকাতা: শহর কলকাতার একাধিক

এলাকায় বেআইনি নির্মাণের বিরুদ্ধে জোরদার অভিযান শুরু করেছে পুরসভা ও প্রশাসন। বেলেঘাটা, কসবা, বালিগঞ্জ, উল্টোডাঙা ও বেহালা-সহ বিভিন্ন এলাকায় চলছে অবৈধ নির্মাণ চিহ্নিত করে বুলডোজার অভিযান।

প্রশাসন সূত্রে খবর, বেলেঘাটার 'ত্রাস' নামে পরিচিত রাজু নস্করের বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু হয়েছে। বিশাল পুলিশ বাহিনী ও প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ অংশ।

অন্যদিকে তিলজলায় জাভেদ খানের ছেলে ফাইয়াজ খানের বেআইনি নির্মাণও ভাঙল পুরসভা। এলাকায় নিরাপত্তা জোরদার করে অভিযান চালানো হয়।

এছাড়াও বালিগঞ্জে সোনা পাপ্পু নির্মিত এছাড়াও বাালগঞ্জে সোনা পাপ্পুনিমিত বলে অভিযোগ ওঠা একটি বেআইনি বহুতল ভাঙার কাজও শুরু হয়েছে। প্রশাসনের দাবি, শহরে বেআইনি নির্মাণের বিরুদ্ধে আগামী দিনেও এই অভিযান আরও জোরদার করা হবে।

পুরসভা সূত্রে জানানো হয়েছে, যেসব নির্মাণ আইনি অনুমোদন ছাড়াই তৈরি হয়েছে বা নিয়ম ভেঙে নির্মাণ করা হয়েছে, সেগুলির বিরুদ্ধেই কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকাগুলিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।