কমনওয়েলথ গেমসে জ্যাভলিনের ফাইনালে নীরজ
কমনওয়েলথ গেমসের জ্যাভলিন ইভেন্টের ফাইনালে উঠে গেলেন নীরজ চোপড়া। তিনটি থ্রোয়ের পর পাঁচ নম্বরে শেষ করলেন তিনি। আরও দুই ভারতীয়, রোহিত যাদব এবং যশবীর সিংহও ফাইনালে উঠেছেন।তাঁরা শেষ করেছেন যথাক্রমে নবম এবং দশম স্থানে। নীরজ অবশ্য হিট থেকে একেবারেই সন্তুষ্ট হতে পারবেন না। প্রথম দু’টি থ্রোয়ের কোনওটিতেই তিনি ৮০ মিটার পেরোতে পারেননি। দ্বিতীয় থ্রোয়ের পরেই ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় তৃতীয় থ্রো করেননি তিনি। ৭৯.৬১ মিটার ছুড়ে পঞ্চম স্থান পেয়েছেন তিনি। রোহিত ৭৮.৩৭ মিটার এবং যশবীর ৭৮.৩৬ মিটার দূরে জ্যাভলিন ছুড়েছেন।প্রথমে থ্রো করতে আসেন অলিম্পিক্সে সোনাজয়ী পাকিস্তানের আর্শাদ নাদিম ৭৮.৬৩ মিটার ছোড়েন। পাথিরাগে ছোড়েন ৮২.৮৪ মিটার। যশবীর প্রথম থ্রোয়ে ৭৩.৮৯ মিটার এবং রোহিত ৭৭.০৪ মিটার ছোড়েন। নীরজ প্রথম থ্রোয়ে ৭৬.২৮ মিটার ছোড়েন। এর পর এক একটি থ্রোয়ের সঙ্গে ওঠানামার খেলা চলতে থাকে। যোগ্যতা অর্জন পর্বে তিনটি রাউন্ড হয়। দ্বিতীয় রাউন্ডে নীরজ ৭৯.৬১ মিটার ছোড়ার পরেই ফাইনাল রাউন্ড প্রায় নিশ্চিত হয়ে যায়। নাদিম দ্বিতীয় থ্রোয়ে নীরজকে হারাতে পারেননি। ৭৫.৬৫ মিটার থ্রো করেন।পাথিরাগে প্রথম স্থানে শেষ করেছেন।