শ্রীলঙ্কা সিরিজকে অবহেলা নয়, আনা হল চার নতুন স্পিনার

Aug 6, 2026 - 14:35
 5
শ্রীলঙ্কা সিরিজকে অবহেলা নয়, আনা হল চার নতুন স্পিনার

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে ফিরতে শ্রীলঙ্কা টেস্ট জিততেই হবে ভারতকে। শ্রীলঙ্কার স্পিনারদের ঘূর্ণি সামলাতে সব রকম ভাবে তৈরি থাকতে চাইছে ভারত। দেশ থেকে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া হচ্ছে ঘরোয়া ক্রিকেটে খেলা চার স্পিনারকে।শ্রীলঙ্কায় নেট বোলার হিসাবে যোগ দেবেন এই চার জন। লক্ষ্য একটাই, স্পিনের প্রস্তুতিতে যেন কোনও রকম খামতি না থাকে। এই চার বোলার হলেন হর্ষ দুবে, তনুশ কোটিয়ান, বিপরাজ নিগম এবং শিবং কুমার। বুধবার থেকে ননডেসক্রিপ্টস ক্রিকেট ক্লাবে অনুশীলন শুরু করেছে ভারত।বুধবার বোর্ড এক বিবৃতিতে চার নেট বোলার নেওয়ার কথা জানিয়েছে। কারওরই অবশ্য প্রথম একাদশে খেলার সুযোগ নেই। কিন্তু শ্রীলঙ্কায় গিয়ে যাতে স্পিনারদের বিরুদ্ধে প্রস্তুতিতে খামতি না থাকে, সেই চেষ্টা করা হচ্ছে ভারতের তরফে।বিদর্ভের অলরাউন্ডার দুবে এ বছরের শুরুতে আফগানিস্তানের বিরুদ্ধে এক দিনের ম্যাচে প্রথম বার আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছিলেন। আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্ট, ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচ এবং জ়িম্বাবোয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়েও ভারতীয় দলে ছিলেন।মুম্বইয়ের অফ-স্পিনিং অলরাউন্ডার কোটিয়ান গত কয়েক মরসুমে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাবে উইকেট নিয়েছেন। গত বছর রবিচন্দ্রন অশ্বিন আচমকা অবসর নেওয়ায় তাঁর জায়গায় অস্ট্রেলিয়া সফরের মাঝপথে কোটিয়ানকে দলে নেওয়া হয়েছিল। নিগম লেগস্পিন করান। তিনি নিয়মিত আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন। ভারত ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কায় খেলে এসেছেন। অন্য দিকে, মধ্যপ্রদেশের লেগস্পিনার শিবং হায়দরাবাদের হয়ে গত আইপিএলে খেলেছেন। আফগানিস্তান টেস্টেও তিনি নেট বোলার ছিলেন।