শ্রীলঙ্কাকেই দোষ ভারতের কোচের, শাস্তি নিয়ে মুখ খুলল বিসিসিআইও

Jun 17, 2026 - 13:31
 5
শ্রীলঙ্কাকেই দোষ ভারতের কোচের, শাস্তি নিয়ে মুখ খুলল বিসিসিআইও

ভারত ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে বিতর্কে জড়িয়েছে বৈভব সূর্যবংশী। ম্যাচ শেষে শ্রীলঙ্কার প্লেয়ারদের সঙ্গে হাতাহাতিতে জড়ায় ১৫ বছরের বিস্ময় প্রতিভা। অবশেষে বৈভবকে নিয়ে মুখ খুলল বিসিসিআই। আবার ভারতের বোলিং কোচ সাইরাজ বাহুতুলেও কথা বলেছেন এই বিষয় নিয়ে।বাহুতুলে বলেন, “বিষয়টা দুর্ভাগ্যজনক। আমি জানি না, ওকে উসকানো হয়েছিল কি না। আমি জানি, বৈভব খুব শান্ত ছেলে। কিন্তু আমি নিশ্চিত, অভিজ্ঞ কোচেরা আছেন। তাঁরা ওকে পথ দেখাতে পারবেন। আবার এটাও ঠিক, মাঠে কীভাবে আচরণ করা উচিত, সেটা শ্রীলঙ্কার খেলোয়াড়দেরও শেখা উচিত। একই কথা আমাদের ক্ষেত্রেও প্রযোজ্য।” অন্যদিকে একটা চর্চা ছিল, এই ঘটনার জন্য বৈভবকে শাস্তি দিতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। অন্তত সাবধান করে দিতে পারে। কিন্তু বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া পরিষ্কার বলেছেন, “আমরা চাই, প্লেয়াররা শুধু খেলায় মনোনিবেশ করুক। বাইরের কোনও বিষয় নিয়ে মাথা ঘামাতে হবে না।” আইসিসি’র নিয়ম অনুযায়ী, প্লেয়ার, সাপোর্ট স্টাফ, আম্পায়ার বা ম্যাচ রেফারিদের সঙ্গে শারীরিক সংঘাতে গেলে শাস্তি পেতে হয়। তবে টিম ম্যানেজমেন্ট বা বৈভবকে এই ঘটনার জন্য কোনও শাস্তি, জরিমানা বা ডিমেরিট পয়েন্ট পেতে হবে না।