রাম নবমীতে ডেবরায় বিজেপির শোভাযাত্রা, উপস্থিত দিলীপ ঘোষ

Mar 28, 2026 - 09:40
 10
রাম নবমীতে ডেবরায় বিজেপির শোভাযাত্রা, উপস্থিত দিলীপ ঘোষ

ডেবরা: রাম নবমী উপলক্ষ্যে ডেবরা

ব্লকে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করল বিজেপি। এই শোভাযাত্রায় অংশ নেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং ডেবরা বিধানসভার বিজেপি প্রার্থী সুভাশীষ ওম।

শোভাযাত্রাটি ডেবরার বিভিন্ন এলাকা পরিক্রমা করে। ভক্তদের ভিড় এবং উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। শোভাযাত্রা থেকে উপস্থিত সকলকে রাম নবমীর শুভেচ্ছা জানান দিলীপ ঘোষ। তিনি শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার বার্তাও দেন।

এদিনের এই শোভাযাত্রাকে কেন্দ্র করে ডেবরায় উৎসবের আমেজ লক্ষ্য করা যায়।