মহিলা ভোটে ফোকাস বিজেপির, অমিত শাহের প্রতিশ্রুতির ঝড়
ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্কে নজর বাড়াল বিজেপি। দলের সংকল্পপত্রে মহিলাদের ক্ষমতায়নকে বড় ইস্যু করে একের পর এক প্রতিশ্রুতি দিলেন Amit Shah।
বিজেপির দাবি, নারীদের আর্থিক, সামাজিক ও নিরাপত্তার দিক থেকে আরও শক্তিশালী করতে একাধিক পরিকল্পনা নেওয়া হবে। কর্মসংস্থান, স্বনির্ভরতা, নিরাপত্তা ও শিক্ষা—এই চার ক্ষেত্রকে সামনে রেখে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে সংকল্পপত্রে।
রাজনৈতিক মহলের মতে, মহিলা ভোটকে কেন্দ্র করেই এই কৌশল সাজিয়েছে পদ্ম শিবির। আর সেই কারণেই সংকল্পপত্রে ‘কল্পতরু’ হয়ে উঠেছেন অমিত শাহ—যেখানে মহিলাদের জন্য একের পর এক প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে।
নির্বাচনের আগে এই ঘোষণা কতটা প্রভাব ফেলবে, এখন সেটাই দেখার।