ব্যারাকপুরে বিজেপিতে ভাঙন, ২০ কর্মীর তৃণমূলে যোগ
ব্যারাকপুর: বিধানসভা নির্বাচনের আগে ব্যারাকপুরে বিজেপিতে বড়সড় ভাঙনের ছবি সামনে এল। বারাকপুরের সুকান্ত সদনে তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজ চক্রবর্তী-র সমর্থনে একটি কর্মী সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন ব্যারাকপুর ও টিটাগর পৌরসভার চেয়ারম্যান, কাউন্সিলরসহ একাধিক তৃণমূল নেতৃত্ব। কর্মীদের ভোটে কীভাবে সংগঠিতভাবে কাজ করতে হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এরপর ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক-এর হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন প্রায় ২০ জন কর্মী। তাঁদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানানো হয়।
এই যোগদানকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।